চট্টগ্রামে ৫৩তম “বাংলাদেশ লিও ডে“ উদযাপন

লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও জেলা ৩১৫-বি৪ উৎসবমুখর পরিবেশে “৫৩তম বাংলাদেশ লিও ডে“ উদযাপন করেছে। সেবা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রত্যয় নিয়ে রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে দিবসটি বর্ণিল আয়োজনের মধ্য উদযাপন করা হয়।

লিও জেলা ৩১৫-বি৪ এর চলতি সেবাবর্ষের সভাপতি লিও হোসেন মো. ইমরান নিক্সনের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ এফসিএ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন এম.এইচ. শাহ বেলাল, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন, লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন সভাপতি ও মাল্টিপল লিও জেলা ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ার লায়ন মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী সাকিব, প্রাক্তন প্রেসিডেন্ট ফোরামের সভাপতি লায়ন আবু নাসের রনি, প্রাক্তন জেলা সভাপতি লায়ন ডা. মিসবাহ উদ্দিন তুহিন।

প্রধান অতিথির বক্তৃতায় লায়ন্স জেলা গভর্ণর বলেন, ৫২ বছর আগে আজকের এইদিনে লায়ন্সের যুব সংগঠন লিওদের কার্যক্রমের বাংলাদেশে যে যাত্রা শুরু হয়েছিলো, ধীরে ধীরে তা আজ মহীরূহ লাভ করেছে। একদল সমাজপ্রেমী, মেধাবী ও মানবিক তারুণ্যের অনন্য পাঠশালা হিসেবে লিওইজম আজ বিশ্বময় সমাদৃত। বাংলাদেশের প্রেক্ষিতে তরুণ ও যুবসমাজকে সৃষ্টিশীলতার যে ধারা লিওইজম শিখিয়ে যাচ্ছে, তা মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, আজকের তরুণরাই আগামীর জাতির কর্ণধার। সেবার মানসিকতা, নেতৃত্বের বিকাশ, তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে সমাজসেবামূলক কার্যক্রমের এই মোহনায় তারুণ্যের জয়গান রচিত হবে প্রতিনিয়ত এমনটাই প্রত্যাশা।

বাংলাদেশের লিওইজমের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিকতা নিয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলার প্রতিষ্ঠাকালীন জেলা সেক্রেটারী লায়ন ডা. জাকিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও মো. শওকত হোসেন, জেলা সহ-সভাপতি লিও রাফিদ মো. আহনাফ, জেলা সচিব লিও সাজ্জাদ হোসেন, জেলা কোষাধ্যক্ষ লিও মো. মাহি বিন জামান, জেলা মেম্বারশিপ চেয়ারপার্সন লিও সিফাতুল ইসলাম সামি, জিএসটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লিও আসিফুল আলম হৃদয় ও জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লিও নিশু জান্নাত লাকিসহ জেলা পর্যায়ের বিভিন্ন লিও ও লায়ন নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যরা।

অনুষ্ঠানটির আয়োজন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ৫৩তম বাংলাদেশ লিও ডে উদযাপন কমিটির চেয়ারম্যান লিও তানভীর হোসেন আসিফ। কমিটির সেক্রেটারি ও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লিও রুপা রাণী দাশ এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন লিও মো. শরফউদ্দিন সিকদার তানিম।