চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূরন্ত সংঘের আয়োজনে ১৫ তম দূরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন প্রাণ ওয়ারিয়র্স একাদশ।
সোমবার বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম মিশন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখতে হলে তাদেরকে খেলাধূলায় উদ্ধুদ্ধ করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের তরুণ সমাজ অসামান্য অবদান রাখতে পারে। তাই তরুণদের জন্য বেশি বেশি খেলাধূলার আয়োজন করা প্রয়োজন।
দূরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাদীর সভাপতিত্বে এবং ক্লাবের সভপতি সূফী মু.জুনাইদ উল্যাহর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিনএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উদ্দিন, দূরন্ত সংঘের দাতা সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূরন্ত সংঘের সভাপতি সূফী মু.জুনায়েদ উল্যাহ, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, সহ-সভাপতি আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউছারুল হক কায়েস, ক্রীড়া সম্পাদক শেখ ফাহাদ, সমাজসেবা সম্পাদক রাসেল, অর্থ সম্পাদক আশফাক মাহতাব ইফাজ, সাবেক অর্থ সম্পাদক জাবেদ মাহমুদ বিপুল, সাবেক সহ-অর্থ সম্পাদক নাজমুল আলম মাহিনমহ ক্লাবের সদস্যবৃন্দ। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে নক্ষত্র মিঠানালা একাদশ বনাম প্রাণ ওয়ারিয়র্স মিরসরাই একাদশ। প্রাণ ওয়ারিয়র্স ৭ উইকেটে জয়ী হয়ে ১৫ তম দূরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।