চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলাধীন বারৈয়াঢালা উত্তর পাড়া সার্বজনীন মাতৃমন্দিরে বাণী বন্দনা অনুষ্ঠান শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
অহিদুল ইসলাম চৌধুরী শরীফের মাতৃমন্দিরের আয়োজনে উক্ত বাণী বন্দনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা অনুকরণ করা গেলে জীবনে অশান্তি থাকে না। প্রত্যেক ধর্মই মানুষকে মানবিকতা আর দেশপ্রেমের শিক্ষা দেয়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই সংহত। সীতাকুন্ডে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যুগের পর যুগ একত্রে বসবাস করে আসছে। এখানে ধর্মীয় উগ্রবাদ কিংবা উসকানির সুযোগ নেই। সামনের দিনে এ ধারা অব্যাহত রাখতে সবাইকে বাংলাদেশী ভাবধারা উজ্জীবিত হওয়ার আহবান জানান তিনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন দুলাল, মো: জাফর ভূঁইয়া, আলাউদ্দীন মাসুম, জসীম উদ্দীন, মীর কাশেম, আবু সালেক, আব্দুল মান্নান প্রমুখ।