চট্টগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদল যুবদলের দোয়া মাহফিল

চট্টগ্রাম নগরের পলিটেকনিক মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সরকারি পলিটেকনিক জামে মসজিদ ও মাইজপাড়া জামে মসজিদে মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক, পুলিশের গুলিতে পা হারানো সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে পৃথক আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এতে উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহীন, টেক্সটাইল ইন্সটিটিউট ছাত্রদলের সভাপতি রাকিব ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ⁠মাহাদি ইসলাম, রায়হান গাজী, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক জমির ইমন, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, মো. সুজন, মো. কাশেম, সাদ্দাম হোসেন, মো. সাগরসহ ৪২ ও ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি , যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া চাওয়া হয়৷ এছাড়া দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সাহস ও সংগ্রামের কথা তুলে ধরে তার অবদান নিয়ে আলোচনা করেন৷ তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ঐক্যের প্রতীক৷ তিনি পুরো দেশের মানুষের নেত্রী৷ আমরা তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।

আরও পড়ুন