চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (চবডিইএ) এর নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটি (২০২৫-২৭) এর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম বন্দর চবডিইএ’র অফিস কক্ষে শুক্রবার সন্ধ্যায় এ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিক জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ করিম উদ্দিন। মোঃ খালিদ মাসুম খান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (চবডিইএ)-২০২৫-২৭ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ খালিদ মাসুম খান।

এসময় বক্তারা এসোসিয়েশনের সার্বিক কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর আলোকপাত করেন। সামনের দিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি দাওয়া আদায়ে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। অতীতের ন্যায় চট্টগ্রাম বন্দর তথা দেশের উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রশংসনীয় ভূমিকা পালনেও সবাইকে সচেষ্ট হওয়ার উপর তাগিদ দেয়া হয়।