চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ভোটার আইডি কার্ড বিতরণের শেষ সময় ২৫ অক্টোবর

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন-২০২৫ আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে ভোটদানের লক্ষে প্রত্যেক ভোটারের ছবি সম্বলিত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চালু রয়েছে, যা চলবে আগামী ২৫ অক্টোবর শনিবার বিকাল ৪টা পর্যন্ত।

ইতোমধ্যে যে সকল প্রতিষ্ঠান ভোটার আইডি কার্ড সংগ্রহ করেননি উক্ত প্রতিষ্ঠানসমূহকে উল্লেখিত সময়ের মধ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানের হালনাগাদ অরিজিনাল চেম্বার সার্টিফিকেট প্রদর্শনপূর্বক আইডি কার্ড সংগ্রহ করার জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম-সচিব নুরুল আবছার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে ভোটার আইডি কার্ড প্রদর্শন ব্যতীত ভোট প্রদানের সুযোগ থাকবে না। উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ সেমিনার হল থেকে উক্ত আইডি কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

আরও পড়ুন