এতিমখানায় কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট রবিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম বন্দর নগরীর পশ্চিম নিমতলাস্থ আব্দুল হাই তা’লিমুল কোরআন হেফজখানা ও এতিমখানার শিশুদের মাঝে খাবার রান্না করা খাবার বিতরণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজলের সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় উপস্থিত ছিলেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন কামাল উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক লায়ন মনির উদ্দিন চৌধুরী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা কমিটির মোহাম্মদ সায়েম উদ্দিন, মোহাম্মদ সেকান্দর কোম্পানি, মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান, মো. রাশেদ হোসেন, লিও জেলা সভাপতি লিও মো. শওকত হোসেন, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মো. ইমরান নিকসন, ক্লাব সভাপতি লিও মিরাজ উদ্দিন, লিও নিলয় দাস, লিও এস এম রায়হান, লিও আরিফ চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন