জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ সময়ের দাবি: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা ছাড়া কোনো বিকল্প নেই।

সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়স্থ (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের উদ্যােগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এক শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলেই জুলাই যোদ্ধাদের ত্যাগের মর্যাদা রক্ষা পাবে। আর জুলাই যোদ্ধারা যে বাংলাদেশ চেয়েছিলেন, সে বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় ঐক্যই পারে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথকে সুগম করতে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই আন্দোলন ছিল এক ঐতিহাসিক গৌরবগাঁথা, যা গণমানুষের অধিকার আদায়ের একটি অনন্য মাইলফলক। সেই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা আজও দেশের গণতন্ত্র, ন্যায্যতা এবং ন্যায়বিচারের পক্ষে সোচ্চার। তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের চলমান সংগ্রামে আলোকবর্তিকা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা দেশের ক্রান্তিকালে জনগণের কণ্ঠস্বর হিসেবে যেভাবে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এই চেতনা ও প্রেরণা দেশের সব মানুষকে উদ্বুদ্ধ করবে ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, ছাত্রনেতা সিফগাতুল্লাহ, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ দেলোয়ার হোসেন আল মামুন, আবরার হাসান রিয়াদ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ছাত্রনেতা আব্দুল আজিজ প্রমুখ।

আরও পড়ুন