লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও এনামুল হক জুয়েলের সভাপতিত্বে ও লিও নাঈম উদ্দিন সাফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের জয়েন্ট সেক্রেটারী লায়ন সাজ্জাদ আলী, লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, লিও জেলা সভাপতি লিও শওকত হোসেন, লিও জেলা ট্রেজারার লিও ইমরান হোসেন নিক্সন, জেলা জিইটি লিও ওয়াহিদুল আলম রকি, লিও জেলা জিএমটি লিও আরফাতুল হাসান ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, লিও জয় বড়ুয়া, লিও আল আমিন, লিও সাজিব, লিও এমরান, লিও নিহাল, লিও সাকিব, লিও আদিল চৌধুরী, লিও ইভা, লিও লুবনা, লিও তাবাচ্ছুম, লিও রুপা প্রমূখ।
সভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের ইতোমধ্যে গৃহীত সেবা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং আগামীদিনের পরিকল্পনা উপস্থাপন করেন। লায়ন্স নেতৃবৃন্দ এবং লিও জেলার নেতৃবৃন্দ তাদেরকে ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে ক্লাবের পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।