লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ার’র ফ্রি সার্জারি ক্যাম্প

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ার এর উদ্যোগে ১৯ ও ২০ সেপ্টেম্বর, শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রী সার্জারী ক্যাম্পে ২৫ জন ঠোঁটকাটা, তালুকাটা শিশুকে ফ্রী সার্জারী করা হয়েছে।

ক্যাম্পে লিবার্টি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার রিজিওন চেয়ারপার্সন, লিবার্টি ক্লাবের সিনিয়র, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ডিরেক্টর ও কো-অরডিনেটর লায়ন কাজী আলী আকবর জাসেদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জোন চেয়ারপার্সন ও আইপিপি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, জোন চেয়ারপার্সন লায়ন মো আনোয়ার হোসেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর লায়ন ডা: মো ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন জাফর উদ্দিন, ক্লাব ট্রেজারার লায়ন ইউনুছ আজাদ, ইসলামী ব্যাংক হাসপাতালের ম্যানেজার ইকবাল হুসাইন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মো আলমগীর হোসেন, মো ফাহিম, আরমান কবীর চোধুরী প্রমুখ। সার্জারি করেছেন ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর ডা. মো জিয়াউল হক রুমি, ডা. নাজমুল হাসান ও তাদের টীম।

উল্লেখ্য ডিজেবিলিটি কেয়ারের মাধ্যমে প্রতি মাসে ফ্রি ক্যাম্প করা হয়। আগামী ১৭ ও ১৮ অক্টোবর ২০২৫ পরবর্তী ফ্রি সার্জারি ক্যাম্প ইসলামী ব্যাংক হাসপাতালে অনুষ্ঠিত হবে। তাছাড়া ক্লাবফুট/মুগুর পা (জন্মগত পায়ের পাতা বাকা) রুগীর চিকিৎসা, বিকলাঙ্গ বাচ্চাদের সঠিক চিকিৎসা, সার্জারি ও ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়, লায়ন্স চক্ষু হাসপাতাল সংলগ্ন বিল্ডিং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারে।

আরও পড়ুন