লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও জেলার ২৯তম অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে দুই পর্বের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ সেবা বর্ষের প্রথম কেবিনেট এবং কাউন্সিল সম্পন্ন হয়। দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে এবং দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন লিও জেলা সভাপতি লিও মো: শওকত হোসেন।
প্রোগ্রাম কমিটির সম্পাদক লিও খুরশিদ নাহার তানিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর ২০২৫-২৬ সেবাবর্ষের গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।
এসময় তিনি সকল লিওদের একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সমাজকে সুন্দর ও বাসযোগ্য এবং সমতায় আনার জন্য, কম সৌভাগ্যবান মানুষের পক্ষে কাজ করে যাওয়ার চেষ্টার মিছিলে সামিল হতে তরুণদের এ সাংগঠনিক অবস্থান অবশ্যই প্রশংসনীয়। আগামীর নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে লিওদের আত্মোন্নয়নে মনোনিবেশ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো: কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারি এমজেএফ, লায়ন কামরুন মালেক এমজেএফ, জেলা গভর্নর সহধর্মিনী লায়ন শিরিন আক্তার কাশফি, প্রথম ভাইস জেলা গভর্নর সহধর্মিনী লায়ন রোকেয়া হাসান চৌধুরী, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন খলিল উল্লাহ চোধুরী সাকিব, লিও লায়ন কোওর্ডিনেটর লায়ন ফারাহ বেনজির আলম, প্রাক্তন জেলা সভাপতিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লায়ন হুমায়ুন কবির, লায়ন মোঃ বদিউর রহমান, লায়ন শাহজাদা মোঃ গাজী গজনবী, লায়ন হেলাল উদ্দিন চৌধুরী, লায়ন মুহাম্মদ ওবাইদুর রহমান, লায়ন মোঃ সাইফুল করিম আরিফ, লিও ইরফান মোস্তফা এবং লায়ন আতিক শাহরিয়ার সাদিফ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব লিও রাফিদ মো: আহনাফ, জেলা কোষাধ্যক্ষ এবং প্রোগ্রাম চেয়ারম্যান লিও হোসেন মো: ইমরান নিকসন, জেলা যুগ্মসচিব লিও শেখ মো: মুনতাসির মামুন, জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লিও নিশু জান্নাত লাকি, গ্লোবাল একশন টিম লিও আরাফাত হোসেন, লিও পল্লব বড়ুয়া, লিও দেলোয়ার হোসেন, লিও ওয়াহিদুল আলম রকি, প্রোগ্রাম এডভাইজর মো: ইমরান হোসেন, প্রোগ্রাম কো-চেয়ারম্যান লিও আবু তাকিব, প্রোগ্রাম ট্রেজারার লিও কামরুজ্জামান মজুমদার প্রমুখ।