আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এবং স্থানীয় সামাজিক সংগঠন ব্ল্যাক বেরি বয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টা থেকে ফেনীতে শাহাপুর জুন্নরাইন নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও এনামুল হক জুয়েল এবং সেক্রেটারি লিও এমদাদুল হক তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কুইজ প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক খোকন, হোসেন, করিম এবং শাহাপুর জুন নুরাইন নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবু বক্কর এবং লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সদস্য মো:সিফাত, মো:সাইমুন, জোবায়ার, শাহরিয়ার, আলিয়ান, হাসান, রিয়াজ, রকি, জহির, সামিউল হক আয়ান, ফায়জান আব্দুল্লাহ হক, টিটু, আফছার।
উক্ত কুইজ প্রতিযোগিতা প্রথম পুরস্কার পান ইলহাম, দ্বিতীয় হন মোস্তাফিজ, তৃতীয় স্থান অধিকার করেন আবু বক্কর, চতুর্থ স্থান জুনায়েদ।