বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হাফেজী কুরআন ও একাডেমিক বই বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সার্বিক ব্যবস্থাপনায় ও ট্রাস্ট ব্যাংকের সিনিয়র অফিসার ফাতেমা বিন্তে আমান এর সার্বিক সহযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজী কুরআন ও একাডেমিক বই বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজীপাড়ায় অবস্থিত ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই হাফেজী কুরআন এবং একাডেমিক বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ. লায়ন মাহামুদুর রহমান শাকিল, মাদরাসা পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক, বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও এনামুল হক জুয়েল, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি ক্যামব্রিয়ান সভাপতি লিও ইমরুল কায়েস অপু, বন্ধন লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, লিও এমদাদুল হক তুহিন, লিও আল-আমিন প্রমূখ।

এসময় অতিথিবৃন্দ, মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রয়োজনে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষা লাভ করে যাতে দেশ এবং জাতির মঙ্গলে নিয়োজিত করতে পারেন এজন্য বিশেষ দোয়া ও মোনাজাতেন অংশ নেন।

আরও পড়ুন