চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলীর ঐতিহ্যবাহী নেছারিয়া কামিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে নেছারিয়া কামিল মাদ্রাসা অফিস কক্ষে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের প্রার্থী, বিএনপির সাবেক যুগ্ম-হাসচিব মোঃ আসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কমিটির সভায় নেছারিয়া কামিল মাদ্রাসার লেখা পড়ার মান উন্নয়ন ও মাদ্রাসার সামগ্রীক উন্নয়ন বিষয়ে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আসলাম চৌধূরী বলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতায় মাদ্রাসার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সময়োপযোগী কার্যক্রম হাতে নেয়া হবে। মাদ্রাসার সার্বিক উন্নতি সাধনের লক্ষ্যে এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। তবেই কাংখিত সফলতা বা লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে ইনশাল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মুফতি ফয়েজ উল্লাহ, মাসুদ হাসান শাহ, অলি উল্লাহ, এ্যাডঃ নুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, আবুল কারাহ মোঃ গোলাম মাওলা, শিক্ষক খালেদ মোশারফ, নুরুল বারী, মিজানুর রহমান, ছাত্রছাত্রীদের পক্ষে শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।