বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মহান স্বাধীনতা দিবস উদযাপন

চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে ২৬ শে মার্চ সূর্যোদয়ের সাথে চট্টগ্রামের কাট্টলী ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচি সূচিত হয়। এরসাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকল সরকারি , আধাসরকারি,স্বায়ত্তশাসন ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, মক্তিযোদ্ধাদের সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদের শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে চট্টগ্রামে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসির সদস্যসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ জেলা প্রশাসক ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

দিবসটি উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আরও পড়ুন