কাতালগঞ্জ মোড়ে যুবদল নেতা শাহেদ’র ইফতার বিতরণ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ  ২৫ মার্চ (মঙ্গলবার) ৮ নং শোলকবহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে কাতালগঞ্জ মোড়ে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে পবিত্র রমজান মাসে মাসব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন।

ইফতার বিতরণকালে মুহাম্মদ শাহেদ বলেন, শেখ মুজিব থেকে হাসিনা আওয়ামীলীগ গণতন্ত্র বিশ্বাস করতো না, তারা বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। পচাত্তর সালে শেখ মুজিব বাকশাল করেছিল ফ্যাসিষ্ট হাসিনা নব্য ডিজিটাল বাকশাল কায়েম করে সতের বছর এদেশের মানুষকে শোষণ করেছে। আওয়ামীলীগকে গণতন্ত্রের সুবিধার দেয়ার কথা। আমরা চিন্তাও করতে পারি না। হাসিনার হাতে লেগে আছে হাজার হাজার আলেম ওলামা ও নিরীহ মানুষের রক্ত। ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামীলীগকে পুনর্বাসন করার নীল নকশা এদেশবাসী রুখে দেবে।

৮ নং শোলকবহর ওয়ার্ড যুবদলের সাবেক আহাবায়ক সাদেক আহমেদের সভাপতিত্বে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মুসা, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সেলিম উদ্দিন রাসেল, মহিউদ্দিন মুকুল মোহাম্মদ সাহেদুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, মেজবাহ উদ্দিন মিন্টু, শাহাবাব ইয়াজদানী, রাশেদুল কলিম, প্রফেসর সাইদুল হক সিকদার, জাহাঙ্গীর আলম, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম, রিদোয়ান হোসেন জনি, মোঃ রাসেল আকাশ, শহিদুল ইসলাম কুট্টি, গিয়াস উদ্দিন, সদস্য আমজাদ হোসেন, এনামুল ইসলাম এনাম, মোহাম্মদ জাবেদ হোসেন, সোলায়মান হোসেন মনা, সত্যজিৎ বড়–য়ার রুপু, আব্দুর রহিম, মোঃ আকবর, মোঃ খোকন ও সানি আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন