বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ডবলমুরিং থানার সদস্য মোঃ শফির ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় পবিত্র রমজানের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাতে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রমজান, বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য বুলবুল আহমেদ, বিএনপি নেতা পানওয়ালা পাড়া সমাজ কল্যাণ পরিষদের সর্দার মোঃ শহিউল্ল্যাহ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানওয়ালা পাড়া সমাজ কল্যাণ পরিষদের সর্দার জাফর আহমেদ, আজিম, আখতার, আহমেদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।