জুলাই আন্দোলনে আহতদের সন্মাননা দিলো এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েট

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ মামলা দিয়েই অনেক পরিবারকে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দেশে এখন অনেক ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে আবারো পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এমন কাজ হতে দেওয়া যাবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের উদ্যোগে জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ পরিবার ও আহতদের সন্মাননা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরাম, ফজলে রাব্বি ও তানভীর সিদ্দিকী সহ ৮ জন নিহত ও ৩১ জন আহতদের পরিবারকে আর্থিক সন্মাননা প্রদান করেন।

এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের সাবেক সভাপতি ইঞ্জি. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইঞ্জি. আতিকুজ্জামান বিল্লাহ ও ইঞ্জি. আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জি. নুরুল করিম, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জি. ইকবাল করিম, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. এটিএম তানভীরুল ইসলাম তমাল। উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের সাধারণ সম্পাদক ইঞ্জি. আফজাল হোসেন সবুজ, আইইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব সিরাজ উদ্দৌলাহ, চুয়েটের সাবেক ভিপি ইঞ্জি. মেজবাহ উদ্দিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জি. উমাশা হুমায়ুন চৌধুরী, এক্স জেসিডি নেতা ইঞ্জি. মনছুর আহমেদ, ইঞ্জি. মুনতাসীর মামুন মুন্না, ইঞ্জি. সজল, ইঞ্জি. রনি চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন