বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে নগরীর ষোলশহর জংশনে ছিন্নমূল নারীদের মাঝে এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর এর মুখপাত্র ফাতেমা খানম, সংগঠক নুসরাত জাহান, যুগ্ম আহবায়ক মুমতাহিনা পিয়া , আদিনা উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।