জাতীয় ছাত্রশক্তির লোহাগাড়া আহবায়ক কমিটি

জাতীয় ছাত্রশক্তি লোহাগাড়া উপজেলা শাখার আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সোমবার জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক তৌহিদুল ইসলাম সাঈদ ও সদস্য সচিব কায়েস আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন মোঃ আল রাফি এবং সদস্য সচিব হয়েছে মিনার মাহমুদ ফাহিম। এছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক পদে মনোনীত হয়েছেন আসাদুল হক আসাদ, যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত, আনাস উদ্দীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন সাঈদ, যুগ্ম সদস্য সচিব মোঃ রাকিব, ইফাজ চৌধুরী(দপ্তর), মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল ওয়ালিদ, সংগঠক মুনতাসীর খান ছিদ্দিক ও আল নাহিয়ান প্রমুখ।

আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন