ফকিরহাট ইনাম নগরে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ও (পাহাড়তলী,আকবার শাহ্) আংশিক সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এর সমর্থনে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার ইনামনগর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিনের সঞ্চালনায় ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হুদা মেম্বারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম লোকমান হাকিম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: জাহাঙ্গীর, সদস্য সচিব মো: নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এর বিশেষ প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম,সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল হুদা জাহাঙ্গীর।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসলাম চৌধুরী এই এলাকার সন্তান। সীতাকুণ্ডের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই আসনে আসলাম চৌধুরীর বিকল্প নেই। আগামী ১২ই ফেব্রুয়ারী ফজরের নামাজ আদায় শেষে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আসলাম চৌধুরীকে একটি ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আবুল মনছুর, মো: ইকবাল,ডা: নাছির,আব্দুর রহিম,মহিলা নেত্রী নার্গিস আক্তার,যুবদল নেতা মো: কাইয়ুম,তানভীর, নাঈম উদ্দিন ফরহাদ,ছাত্রদল নেতা মো: জীবন, মো: অপু, তাসির প্রমুখ।