উত্তর কাট্টলী কল্পতরু সংঘের উদ্যোগে ধর্মসভা

চট্টগ্রাম নগরীর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে কল্পতরু সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাম ঠাকুরের স্মরণে ৬০তম সর্বজনীন ধর্মসভা ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) রাত অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড এবং চসিক ৯, ১০ ওয়ার্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে জীবন সুন্দর হয়। পৃথিবীতে কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করেনা। ধর্ম মানুষকে সু-পথে ফেরায়। তাই সবাইকে স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

তিনি বলেন, মিথ্যা প্রোপাগান্ডায় সাম্প্রদায়িত সম্প্রীতি নষ্টের চেষ্টা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। যার যার ধর্মীয় চেতনা ও অনুশাসন মেনে চলার স্বাধীনতা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, বিএনপি নেতা আলহাজ্ব রফিক উদ্দিন, শামসুল আলম সেক্রেটারী,আব্বাস রশিদ, ১০ নং উত্তর কাট্টলী বিএনপির সদস্য সচিব মোঃ সেলিম,মহসিন তালুকদার, মহানগর যুবদল নেতা শাহেদ আকবর, ফেরদৌস আলম, মোঃ সিরাজ উদ্দিন, ছাত্রদল আকবরশাহ থানা আহ্বায়ক সামির, সদস্য সচিব ফাহিম।

আরও পড়ুন