শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে চরিত্র গঠন করতে হবে: বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‌’শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের চরিত্র গঠন করতে হবে। এখন আমাদের মাঝে বেগম খালেদা জিয়া নেই। তিনি বিগত ১৭ বছর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এখন সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে। কিন্তু বেগম জিয়া সে লেখা আর পড়তে পারছেন না।

রবিবার (১১ জানুয়ারি) রাতে হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে বারইয়ারহাট কলেজ মাঠে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও বর্তমান সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরওয়ারদী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।

আরও পড়ুন