সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
৫ জানুয়ারি সোমবার বাদ আছর পোমরা ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পোমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মহসিন।
পোমরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কুতুব, যুবদলের সদস্য সচিব মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজম খান, মোজাফফর আহমদ চৌধুরী নেজাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুল আলম মুজিব, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন,উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিচ মিয়া।জাতীয়তাবাদী শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জাতীয়তাবাদী নাগরিক সমাজের আন্তর্জাতিক সম্পাদক হাজী মোরশেদ আলম, উপজেলা যুবদলের, যুগ্ম আহবায়ক বাবুল আলম, পারভেজ মোশাররফ, হাজী হারুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ড্রাইভার,জেলা তরুণদলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিম, ইউপি সদস্য ইকবাল হোসাইন সাদ্দাম, সাবেক ইউপি সদস্য শামসুল হক, মালেক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ সাইফু, মো. সাবের, পোমরা ইউনিয়ন যুবদলের আহবায়ক ওমর ফারুক, পোমরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছৈয়দুল আলম, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত আলী, ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি আজগর আলী, যুবদল নেতা শাহজাহান বাদশা, আবু হেনা, শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মত দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব আগামী শত বছরেও দ্বিতীয় কাউকে পাব কি-না আমরা জানিনা। গণমানুষের অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি আপোষহীন নেত্রী হয়েছেন। তাঁর নীতি আদর্শে কোনো প্রভু রাষ্ট্র ছিলো না। আজ নেত্রী আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শ আজীবন আমাদের কাছে বিরাজমান থাকবে। দেশ যখনই সংকটে আবির্ভূত হবে তাঁর নীতি আদর্শ আমাদের পথ দেখাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে তাঁর রেখে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সমাপ্তি ঘটানোর আহবান জানান তিনি।
মাহফিলে মিলাদ ও ক্বিয়াম পরিচালনা করেন খাঁ মসজিদের পেশ ইমাম মুহাম্মদ আবু জাফর কাদেরী এবং নেত্রীর রূহের মাগফিরাত কামনায় মুনাজাত করেন খাঁ মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ জরিফ আলী আরমান।