খালেদা জিয়ার মৃত্যুতে সীতাকুণ্ড পৌরসভা বিএনপির দোয়া মাহফিল

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চতুর্থ দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর সীতাকুণ্ড পৌরসভা বিএনপির উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা বিএনপি আহবায়ক  মো.জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সালে আহম্মেদ সলুর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, বিএনপি নেতা বখতিয়ার উদ্দিন, শরীফ চৌধুরী, আলাউদ্দিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন,ছাত্রদল নেতা কামরুল ইসলাম বাবলুসহ নেতৃবৃন্দরা।

মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে মরহুমা বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।

এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মা-বাবা ও সহোদরদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।