বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের লাকসাম শাখার সাবেক অর্থ সম্পাদক মো. শরিফুল আলম হঠাৎ দল পরিবর্তন করে যোগ দিয়েছেন জামায়াতপন্থি সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগে। দল পরিবর্তণ করেই তিনি হয়েছেন ওই সংগঠনের কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক। ওই কমিটিতে সভাপতি হয়েছেন আবদুল জলিল।
শরিফুল আলমের এই পদত্যাগ ও সংগঠন পরিবর্তন রেল অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ জামায়াতপন্থি সংগঠনে যোগদান করায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এ বিষয়ে জানতে শরিফুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং উপর মহলের সাথে যোগাযোগ করতে বলেন।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার জানান, শরিফুল আলম শ্রমিক লীগের কমিটি থেকে পদত্যাগ করেছেন। এক সংগঠন থেকে পদত্যাগ করলে অন্য সংগঠনে নেতৃত্ব নেওয়া স্বাভাবিক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের দ্বৈত পরিচয় ও হঠাৎ সংগঠন পরিবর্তন সংগঠনের অভ্যন্তরীণ সামর্থ্য ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুন্ন করতে পারে।

রেলওয়ে এমপ্লয়িজ লীগের নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে এই পদক্ষেপকে সমালোচনা ও প্রশ্নবোধের সঙ্গে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের আচরণ শ্রমিক নেতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যা সংগঠনের প্রতি সাধারণ কর্মী ও সমর্থকদের আস্থা কমিয়ে দিতে পারে।
