চন্দনাইশে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলালের নির্দেশনায় চন্দনাইশ উপজেলা বিএনপি আহবায়ক পদ প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম ও সদস্য সচিব পদ প্রত্যাশী শহীদ খানের নেতৃত্বে গত বুধবার বিকালে উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় হতে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি নেতা মোহাম্মদ জারুল্লাহ, মীর মহিউদ্দিন, মুনায়েম খান, ফারুক মিয়া, আবু সিদ্দিক, ডা. মোজাম্মেল, আব্দুল আজিজ, আবুল কালাম, মোক্তার আহমদ, মো. পারভেজ, আহসানুল্লাহ, জাবের, সেলিম, মো. আজিজ, বাবু, মালেক, সাইফুদ্দিন, মমতাজ, তাহের, শাহ আলম, আবুল কালাম, জিকু, হানিফ, সোহেল, আব্দুল নবী, কাশেম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার পূণঃ প্রতিষ্ঠিত হবে।