বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর মহিলা দলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর ২নং গেটস্থ বিপ্লব উদ্যানে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা কামরুন নাহার লিজার নেতৃত্বে  এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় সাংগঠনিক সম্পাদক তাসলিম আহমেদ লিমা, সহসভাপতি ফারানাহা জসিম, মনোয়ারা বেগম হেনা, জহুরা বেগমসহ মহানগর মহিলা দলের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহিলা দলের নেত্রী কামরুন নাহার লিজা বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আমাদের খুব ভালো লাগছে। গত ১৭ বছর স্বৈরাচারী সরকারের দমন–পীড়নের কারণে আমরা এই দিনটি সঠিকভাবে উদযাপন করতে পারিনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে—এই বিশ্বাস আমাদের আছে। তখন আমরা আরো বৃহৎ পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো।”

এ অন্যান্য নেত্রীরা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার জন্য কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় আগামী দিনের আন্দোলনেও তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।

 

 

 

আরও পড়ুন