শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল ও মহাসচিব আবদুর রহিম মাঝির সাথে সাংগঠনিক মতবিনিময় সভা করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও সদস্য সচিব গাজী মোঃ নাসিরসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল বলেন মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করতে পারলেই দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি আরও বলেন – শহীদ জিয়া ছিলেন একজন ঈমানদার ও দেশপ্রেমিক নেতা। তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে তরুণরাই আগামী বাংলাদেশ গঠনে মুখ্য ভূমিকা রাখতে পারবে। তিনি প্রতিটি গ্রামে শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য উপস্থিত নেতাদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরফুদ্দীন সাইফু, দপ্তর সম্পাদক নাসির উদ্দীন, সহ-দফতর সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ আনোয়ারা উপজেলার সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক তালহা রহমান মুন্না, জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ নেতা ওবায়দুল হক রিকু, নাজিম উদ্দীন, আবুল কাশেম, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ রাসেল, ওসমান আহমেদ শান্ত, মোহাম্মদ ফোরকান, ইকবাল হোসেন শিপু, মোহাম্মদ নাসির মোহাম্মদ ইছাক প্রমূখ।