লায়ন্স জেলার উদ্যোগে বর্ষবরণ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে আসন্ন বাংলা বর্ষবরণ উপলক্ষে গঠিত উপ-কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনে অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ নুরুল আলম, উপদেষ্টা লায়ন হুমায়ুন কবির, লায়ন সন্তোষ কুমার নন্দী, লায়ন ডাঃ সুভাস চন্দ্র সূত্রধর, লায়ন হারুন ইউসুফ,  লায়ন সৈয়দ মোহাম্মদ মোস্তাফা কামাল পাশা, লায়ন তারেক কামাল, কো-চেয়ারম্যান লায়ন পারভীন মাহমুদ এফসিএ, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজিবুর রহমান, লায়ন হুমায়ুন কবির, যুগ্ম-সদস্য সচিব লায়ন লুবনা হুমায়ুন, জয়েন্ট ট্রেজারার লায়ন মঞ্জুরুল আমিন, লায়ন টিপু সুলতান চৌধুরী এমজেএফ, লায়ন নাঈম সরোয়ার জিতু প্রমূখ।

বক্তারা বলেন, বাঙালীর ঐতিহ্য আর ইতিহাসকে ধারণ করে প্রতিবছরের ন্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারও বাংলা নববর্ষ উদযাপনের সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে। দিনব্যাপী আয়োজনে থাকবে পিঠা স্টল, সাংস্কৃতকি আয়োজন, বায়োস্কোপ, নাগরদোলাসহ গ্রামীন বাংলার নানা ঐতিহ্যের প্রদর্শনী। আয়োজনকে সফল ও সার্থক করতে লায়নদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন