ঐতিহ্যবাহী চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী “ইউনাইটেড বিজনেস ফোরাম“ এর উদ্যোগে চট্টগ্রামের বাণিজ্যিক প্রসার ওজন স্কেল, বন্দর ট্যারিফ, ও চট্টগ্রাম চেম্বারকে জবাবদিহিমূলক এবং ব্যবসায়ীবান্ধব করার প্রত্যয়ে চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ী ও চেম্বার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সরোয়ার জামাল নিজাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ সালাম এবং প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টম এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম, শিপিং এজেন্ট এসোসিয়েশনের সাহেদ সরোয়ার, খাতুনগঞ্জের ব্যবসায়ী আব্দুস সালাম মীর, নুরুল আলমসহ দোকান মালিক সমিতি নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্রেডবডির নেতৃবৃন্দ।
এসময় ইউনাইটেড বিজনেস ফোরামের অর্ডিনারি গ্রুপের পরিচালক পদপ্রার্থী মোঃ আমজাদ হোসাইন চৌধুরী সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অর্ডিনারি গ্রুপের মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্ল্যাহ আল ছগির, আবু হায়দার চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম বাদশা, এ এস এম ইসমাইল খান, গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, শহিদুল আলম। এসোসিয়েট গ্রুপের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ মশিউল আলম, সরোয়ার আলম খান, মোঃ জাহিদুল হাসান, মোঃ নুরুল ইসলাম এবং মোঃ সেলিম নুর।
এতে বক্তারা বলেন, কানকথা নয়, যাঁদের যোগ্যতা আছে, সদিচ্ছা আছে এবং ইতোমধ্যে নেতৃত্বের গুণাবলি প্রদর্শনের পথে হেঁটেছে আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকল ব্যবসায়ীদের আশা-ভরসার জায়গা চেম্বারের হারানো গৌরব পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে। জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করাই হবে বিজনেস ফোরাম প্যানেলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।