র‍্যাব -৭ ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই করার লক্ষ্যে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস ও র্যাব-৭ এর যৌথ সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত কোর্টে পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাট এলাকার আনন্দ পিওর ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানটিকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) (ব্রান্ড: আনন্দ) পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া লেবেল অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আাইন ২০১৮ অনুযায়ী ১,০০,০০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাট এলাকার  সুপার কয়েল লিমিটেড প্রতিষ্ঠানটিকে মশার কয়েল (ব্রান্ড: আনন্দ) পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া লেবেল অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে মোড়কজাতপূর্বক তা বাজারজাত করার অপরাধে বিএসটিআই আাইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শাহ মোঃ জুবায়ের এর নেতৃত্বে পরিচালিত হয়।

বিএসটিআই এর কর্মকর্তা প্রকৌ. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট), সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট) ও প্রকৌ. মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) উক্ত কোর্টে অংশগ্রহণ করেন।