চট্টগ্রাম বিএসটিআই ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় অফিস ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব ৭ ) এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর ২০২৫ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে এভার পিওর ড্রিংকিং ওয়াটার, সাংবাদিক বিল্ডিং মোড়, নয়ারহাট, অক্সিজেন, বায়েজীদ, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) ( ব্রান্ড: এভার পিওর) পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত লেবেল অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে উৎপাদনপূর্বক বাজারজাত করার অপরাধে বিএসটিআই আাইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এস করপোরেশন, হামিদচর নতুন মসজিদ সংলগ্ন, চান্দগাঁও, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে ফর্টিফাইড সয়াবিন তেল ( ব্রান্ড: চাদনী) পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত লেবেল অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে মোড়কজাতপূর্বক তা বাজারজাত করার অপরাধে বিএসটিআই আাইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা এবং একই প্রতিষ্ঠানকে বর্ণিত পণ্যের অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক জব্দ তালিকা প্রস্ত্ততপূর্বক প্রতিষ্ঠান হতে ৪০০০ পিস লেবেল, ১০০০ পিস খালি বোতল ও ৪৫ লিটার তেল জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্টটি র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের এর আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহ জেবায়ের এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই এর কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার( সিএম), জনাব সজীব চৌধুরী, পরিদর্শক (মেট) ও জনাব সন্দীপন ভট্রাচার্য্য, ফিল্ড অফিসার (সিএম) উক্ত কোর্টে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।