খাতুনগঞ্জে ইউনাইটেড বিজনেস ফোরামের মতবিনিময়

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী “ ইউনাইটেড বিজনেস ফোরাম“ চট্টগ্রামের অন্যতম পাইকারী বাজার খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি এম.এ.ছালাম এবং প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক।

এতে বক্তারা বলেন, চট্টগ্রাম চেম্বারের বিগত দিনে নির্বাচিত নেতৃত্ব না থাকায় ব্যবসায়ীদের যুক্তিসংগত কোনো দাবি আদায় হয়নি। দেশের কোথাও না থাকলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল দিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলে আসছে। বন্দর ট্যারিফ নিয়ে কোনো উচ্চবাচ্য না থাকায় ইচ্ছেমতো ফি আদায় করেছে বন্দর কর্তৃপক্ষ। এসব অনিয়ম আর অসঙ্গতি দূর করতে হলে সবাকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে ইউনাইটেড বিজনেস ফোরামেকে বিজয়ী করতে হবে।

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল বশর চৌধুরী, ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ নেতা এস এম আবু তৈয়ব, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক, চাকতাই ধান চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক আলমগীর পারভেজ, মোঃ মহিউদ্দিন। প্রার্থীদের মধ্যে অর্ডিনারী গ্রুপের আমজাদ হোসাইন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম এবং এসোসিয়েটস গ্রুপ থেকে জাহিদুল হাসান বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে অর্ডিনারী গ্রুপের প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী, আমান উল্লা খান ছগির, আবু হায়দার চৌধুরী, এএসএম ইসমাইল খান, গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, শহিদুল আলম।

আরও পড়ুন