“সমন্বিত উদ্যোগে উন্নত বিশ্ব বিনির্মানে-মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) ১১টায় নগরীর আগ্রাবাদস্থ বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) ফারহানা জাহান পারুল ও শিমু বিশ্বাসের যৌথ সঞ্চালনায় এবং বিএসটিআই এর চট্টগ্রামের উপ-পরিচালক মো: গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম শাখার সেক্রেটারী ইকবাল বাহার ছাবেরী।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মোঃ সায়েম। পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রীমদভগবদগীতা পাঠ করে অনুষ্ঠান শুরু হয়।
এতে অতিথিবৃন্দ বলেন, মান বজায় রাখতে আলোচনা সভা নয়, প্রয়োজন মানসিকতার পরিবর্তন। যার যার জায়গায় প্রতিটি ব্যবসায়ী এবং ভোক্তা তথা নাগরিককে সৎ হতে হবে। নিজে ভেজাল পন্য উৎপাদন ও বিক্রয় করে নিজের প্রয়োজনে অন্যের কাছ থেকে খাঁটি পন্য আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। তাই সকলেই নিজের পণ্যের মান স্ট্যান্ডার্ড রাখলে বাজারে আর মানহীন পণ্য থাকার কথা নয়। শুধু খাদ্য পণ্য নয়, সকল পণ্যেই মান বজায় রাখা জরুরী। স্ট্যান্ডার্ড বিষয়টির ওপর বিশ^ব্যাপী জোর দেয়া হচ্ছে, আমরা সে জায়গায় কম্প্রোমাইজ করলে বিশে^ আমাদের পণ্য মার খাবে। সুতরাং সবারই সচেতনতা জরুরী।
আলোচনায় বিএসটিআই এর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।