বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৩৮তম চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি লায়ন জুনায়েত রহমান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু।
বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চার্টার নাইট কনভেনর লায়ন হানিফা নাজিব হেনা। সেক্রেটারী রিপোর্ট পেশ করেন লায়ন ফজলুর রহমান অপু।এরপর ধারাবাহিকভাবে অন্যান্য অনুষ্ঠানগুলো পালন করা হয়। অতিথি ও সদস্যদের উপস্থিতিতে ৩৮তম চার্টারের এনিভার্সারীর কেক কাটা হয়।পরে জেলা গভর্নর পাঁচজন নতুন সদস্যকে ক্লাবে আনুষ্ঠানিকভাবে ইন্ডাকশন করান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু অক্টোবর মাসকে লায়ন্স ইন্টারন্যাশনালের সেবা মাস হিসেবে গুরুত্ব দিয়ে বলেন, “সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ থাকাই আমাদের প্রধান শক্তি। একতাতেই সমৃদ্ধি এই মূলমন্ত্রে কাজ করলেই আমরা প্রকৃত সুফল অর্জন করতে পারব।”
অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন নাসির উদ্দিন ও লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন আনিসুল হক চৌধুরী, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন নবীউল হক সুমন, লায়ন শুভনাজ জিনিয়া, লায়ন খলিল উল্লাহ সাকিব, লিও জেলা সভাপতি লিও শওকত সহ এবং লায়ন্স জেলার বিপুল সংখ্যক লায়ন ও লিও নেতৃবৃন্দ ।