জামালখান ওয়ার্ড বিএনপি’র কমিটিতে নিশাদ আহবায়ক, দিদার সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ২১নং জামালখান ওয়ার্ডের কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মোঃ এরশাদ উল্ল্যাহ ও সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান কর্তৃক স্বাক্ষরিত ৩১ সদস্যের উক্ত কমিটিতে তৌহিদুস সালাম নিশাদ আহবায়ক এবং মোঃ দিদারুল ইসলাম সদস্য সচিব মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুমোদিত উক্ত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক হয়েছেন কাজী শাহজাহান এবং যুগ্ম-আহবায়ক হয়েছেন যথাক্রমে আব্দুল আহাদ স্বপন, মোঃ কামাল হোসেন, মোস্তাক সালাম তালুকদার, মোহাম্মদ মনসুর, মোঃ হাসানুল করিম, দোলন দাশ, সুলতান আলী, মোঃ সেলিম, মোঃ আলমগীর, আবু নাছের চৌধুরী পেয়ারু, আসাদুল ইসলাম সুমন। কমিটির সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে জাহেদুল আলম, সৈদয় হারুনুর রশিদ হারুন, মোহাম্মদ হাসান, আবু বক্কর চৌধুরী, মোহাম্মদ মাসুম, এড.আলমগীর চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী দৌলত, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন স্বপন, জুয়েল বড়ুয়া, মঞ্জুর আহম্মেদ, এস.এম. শামীম, হাফেজ করিমুল ইসলাম, নুর হোসেন, মোঃ জিয়া, আকতার খান, আলফু মিয়া।

ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৪৫দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে ইউনিট কমিটি গঠন এবং ওয়ার্ড সম্মেলন করতে বলা হয়েছে।

আরও পড়ুন