লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ ৮টি ক্লাবের এডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রিজিয়ন-১০ এর আওতাধীন জোন-১৬ এবং জোন-২২ এ অন্তর্ভূক্ত ক্লাবগুলো হলো লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলী, সেন্ট্রাল, বন্ধন, মিরসরাই, হিলভিউ, সীতাকুন্ড, ক্যাম্ব্রিয়ান, বন্দরনগর। রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জহির উদ্দিন হেলালের সভাপতিত্বে ও জোন চেয়ারপার্সন লায়ন মঈন উদ্দিন এবং লায়ন মোঃ হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত এডভাইজরি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন মোহলেহ উদ্দিন অপু পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ।
প্রধান অতিথি লায়ন্স জেলা গভর্ণর মোসলেহ উদ্দিন অপু বলেন, অক্টোবর সেবা মাসে ক্লাবগুলোকে আরও বিস্তৃত সেবা কার্যক্রম হাতে নিতে হবে। কোয়ালিটি মেম্বার বৃদ্ধির মাধ্যমে লায়ন্সের ইমেজ বৃদ্ধিতে সবাইকে কাজ করে যেতে হবে। সেই সাথে ডিজি কল সেমিনারকে সফল করে তুলতে সবার অংশগ্রহণ জরুরী বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন নবিউল হক সুমন, জিইটি কো-অর্ডিনেটর লায়ন আনিসুল হক চৌধুরী, মিরসরাই লায়ন্স ক্লাবের এডভাইজার লায়ন আবু তাহের, বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন এবং ৮টি ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী, ট্রেজারারসহ ক্লাবের নেতৃবৃন্দ।
সভায় প্রতিটি ক্লাব চলতি সেবাবর্ষের সম্পাদিত সেবা কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। ক্লাবসমূহ আগামী সেবাবর্ষে তাদের যেসব কার্যক্রম রয়েছে তা উপস্থাপন করে সফলভাবে সম্পন্ন করতে জেলা নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন। সেবা কার্যক্রমের পাশাপাশি ক্লাবসমূহের মেম্বারশীপ গ্রুথ, ফি পরিশোধ, ডোনেশন, এমজেএফ, পিএমজেএফ সদস্য অন্তর্ভূক্তিসহ বিভিন্ন বিষয়ের উপর ক্লাব ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।