চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান: ৬৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর সমন্বয়ে মহানগরীর চৌমুহনী, আগ্রাবাদ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মঙ্গলবার (২৬ আগষ্ট) পরিচালিত  উক্ত মোবাইল কোর্টে নগরীর চৌমুহনী, আগ্রাবাদে অবস্থিত বেনামী পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত পানি প্রক্রিয়াজাত ও বাজারজাত করায় বিএসটিআই আইন, ২০১৮এর ৩১/৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/-টাকা জরিমানা করা হয়। সেইসাথে অবিলম্বে বিএসটিআই হতে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের নিমিত্তে আবেদন করার নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া ম্যাক্স ফুড, পানওয়ালাপাড়া, চৌমুহনী নামীয় বেকারী সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ ব্যাতীত বেকারী পণ্য প্রস্তুত, মোড়কজাত এবং বাজারজাত করায় বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী যথাক্রমে ২৫,০০০/- এবং ১৫,০০০/- জরিমানা করা হয়। সেইসাথে অবিলম্বে বিএসটিআই হতে সিএম লাইসেন্স, মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ও কারখানার উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট জনাব জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম -এর নেতৃত্বে পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ: মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌ: মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি) ও জনাব সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন