বাকলিয়ায় নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার নগরীর বাকলিয়ার মিয়া খান নগর ও কালা মিয়া বাজার এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেল বার বার ব্যবহার ও মেয়াদ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মিয়া খান নগর এলাকার আলবেনী বেকারি কারখানা কে ৩৫ হাজার টাকা ও কালা মিয়া বাজার এলাকার সুইটস হাঙ্গারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।