নগরীর সিভাসুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও মৎস্যঅধিদপ্তরের ঢাকা ও চট্টগ্রামের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং মৎস্য সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষে মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মৎস্য সেক্টরের বিভিন্ন অংশীদারদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দেশব্যাপী ১৮-২৪ আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এবারের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”

আরও পড়ুন