বিতর্কিত সাপ্তাহিক ব্লিটজের সম্পাদকের বিরুদ্ধে আশ ফাউন্ডেশনের মামলা

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে বিতর্কিত সাপ্তাহিক পত্রিকা ব্লিটজের সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির এই মামলা দায়ের করা হয়। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন এই মামলা দায়ের করেন।

মামলা দায়েমামলা দায়েরের পর তিনি বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন জাতিসংঘের ইকোনমিক এন্ড স্যোশাল কাউন্সিলের স্পেশাল স্ট্যাটাস প্রাপ্ত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় অধিভুক্ত এনজিও বিষয়ক ব্যুরো অনুমোদিত একটি মানবিক ও অরাজনৈতিক এনজিও। এর মূল লক্ষ্য দেশ বিদেশে দলমত নির্বিশেষে গরীব সুবিধাবঞ্চিত দুর্যোগ নিপীড়িত পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করা। আসামি ব্লিটজের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী নেপালের প্রত্যন্ত অঞ্চলের একটা ছোট্ট মসজিদকে নির্মাণকে কেন্দ্র করে ফাউন্ডেশনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। যা ফাউন্ডেশন ও চেয়ারম্যান হিসেবে আমার ভাবমূর্তি নষ্ট করে। সালাহউদ্দিন শোয়েব চৌধুরী ইতোমধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একাধিকবার জেলও খেটেছেন। আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম। আশা করি, ন্যায় বিচার পাবো।

বাদী পক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, বাদী আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যানের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা, বিদ্ধেষমূলক সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করে সামাজিক মানহানিকর অপূরণীয় ক্ষতি করেছে। আদালত মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।