চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী দিনে এই সদস্যরাই হবে দলের মূল চালিকাশক্তি। যারা জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। গত ১৫বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে দলের সদস্য করতে হবে।
তিনি আরও বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম একটি আমানত। তবে লক্ষ্য রাখতে হবে এই আমানত যেন কোনোভাবেই আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সুযোগসন্ধানী কোন ব্যক্তির হাতে না যায়। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অসামান্য ভূমিকা রেখেছে। তাই দলের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নেতৃত্ব দিতে হবে। ত্যাগীদের অগ্রাধিকার দিয়ে সদস্য নবায়ন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কাঠামো ও নেতৃত্ব তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্ট হাসিনা পালালেও ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ও বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার (৯ আগষ্ট) বিকালে বহদ্দারহাট এক কিলোমিটার ভিআইপি ল্যান্ড কমিউনিটি সেন্টারে ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সদস্য নুরুল আলম, মঞ্জুর আলম মঞ্জু, জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াছ, ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আইয়ুব, হাজী হারুন সও., আকতার হোসেন।
বিএনপি নেতা ম. হামিদ ও মো. নুরনবীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম. আবু বক্কর রাজু, মো. আলম, সাইদুল ইসলাম, ইসকান্দর হোসেন, মো. আলমগীর, ফজল আজিম মাসুম, দিদার হোসেন, সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল নবী, আলমগীর টিটু, সিরাজুল ইসলাম ইকবাল, ফরিদুল আলম, মো. হোসেন মাসুম, মহিবউল্লাহ, আব্দুল হক মাসুদ, শিরিণ জাহান, মিজানুর রহমান সুমন, আবু তাহের,জালাল উদ্দীন, মো. ইসকান্দর, মো. মান্নান, আব্দুর রশিদ, কাউছার আলম কাইছার, আব্দুল আজিজ, সাদ্দাম হোসেন,সাইদুল ইসলাম বাপ্পি, মো. মুরাদ, জসিম উদ্দিন, মো. ইউসুফ, সাফায়েত হোসেন সোহান, জিসান প্রমুখ।