লায়ন চক্ষু হাসপাতালে রোগীদের শয্যাপাশে আসলাম চৌধুরী

সীতাকুন্ডে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে চোখের অপারেশনের জন্য বাচাইকৃত রোগীদের ভর্তি করানো হয়েছে নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে। রোগীদের অপারেশন পরবর্তী চিকিৎসার খোঁজ খবর নিতে চট্টগ্রাম নগরীর লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে আসলাম চৌধুরী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। অপারেশন পরবর্তী চিকিৎসার অগ্রগতি ও পরবর্তীতে করণীয় নিয়েও তিনি রোগীদের সাথে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে দায়িত্বশীল ডাক্তারদের কথা বলে রোগীদের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ, লায়ন্স চক্ষু হাসপাতালের এসোসিয়েটস সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন তারেক কামাল, লায়ন মনির হোসেন, বন্ধন লায়ন্স ক্লাবের আবুল খায়ের, মোঃ সেলিম, মামুনুর রশিদ মামুন,মোঃ পারভেজ, লিও নুর মোহাম্মদ, এনামুল হক জুয়েল, আল আমিন হোসেন, তুহিন প্রমূখ।

এসময় আসলাম চৌধুরী রোগীদের খাবার, ওষুধ, চশমাসহ প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য হাসপাতালের দায়িত্বশীলদের সাথে কথা বলেন। সেই সাথে রোগীদের ফলোআপে রেখে পরবর্তী করণীয় সম্পর্কেও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন