কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছিল, চলে আসুন ষোলশহর। বিরোধী দলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে ওয়াসিমের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। সেদিন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ওয়াসিম সহ তানভীর সিদ্দিকী, হৃদয়রা শহীদ হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।
১৬জুলাই বিকাল ৪টায় চট্টগ্রাম বিপ্লব উদ্যান সংলগ্ন দক্ষিণ সড়কে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের বীরত্বগাথা স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাই। জুলাইয়ের এইদিন সাঈদ-ওয়াসিমদের শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র কোন কর্মসূচি গ্রহণ করেনি। আজকের এইদিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত তা জনগণের কাছে আমাদের প্রশ্ন। দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামাতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে। তাই আইনশৃঙ্খলার অবনতি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি যথাক্রমে ইজাজুল কবির রুয়েল, আরিফুল ইসলাম আরিফ, কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ফারুক হোসেন, বায়েজিদ হোসাইন, মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোঃ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল মোঃ দেওয়ান, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিলয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ সহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা, উপজেলা/থানা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।