আগামী ৩ মাসের জন্য অনুমোদন দিয়ে প্রকাশ করা হলো ৯০ সদস্যের চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং এর কো-অর্ডিনেশন কমিটি।
মঙ্গলবার (৮ জুলাই) এনসিপি শ্রমিক উইং এর প্রধান সমন্বয়কারী মাজহারুল ফকির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন জ্বিলানী ও যুগ্ম সমন্বয়কারী মন্সুর আজম সহ ৯০ জনকে কমিটির সদস্য, সংগঠক ও যুগ্ম সমন্বয়কারী হিসেবে ঘোষনা করা হয়।
কমিটিতে ১ জন প্রধান সমন্বয়কারী, ১৬ জন যুগ্ম সমন্বয়কারী ও ২০ জনকে সংগঠক বাকিদের কে সদস্য করে কমিটি প্রকাশ করা হয়।