কাপাসগোলা জামতলায় এলইডি বাতি ও জিআই পোল স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর কাপাসগোলাস্খ জামতলা শাহী জামে মসজিদ ও কবরস্থান এলাকায় জিআই পোল ও এলইডি বাতি স্থাপন পূর্বক আলোকায়ন কাজের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরবাসীর চলাচলের সুবিধা ও এলাকাটিকে আলোকিত করতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী  এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রকৌশলী রুপক চন্দ্র দাশ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৪–২৫ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন