চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজারে অবৈধ, নকল প্রসাধন সামগ্রীর মজুদ, বিপনন ও বিক্রয় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব-৭ ও বিএসটিআই । সোমবার (২৬ মে ) দুপুরে নগরের রিয়াজুদ্দীন বাজারের একটি গোডাউন ও দোকানে পরিচালিত এ অবৈধ, নকল প্রসাধনি সামগ্রী উদ্ধার করা হয়।
জানা যায়, বিভিন্ন দেশি বিদেশি নামি ব্র্যান্ডের মোড়ক, প্যােেকট, বোতন নকল করে তা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন সংবাদে ভিত্তিতে চট্টগ্রাম র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকতারা এই অভিযান পরিচালনা করে। অভিযানে বেশির ভাগ স্যানেটারি পণ্য যেমন, হ্যান্ড ওয়াশ, সাবান, হারপিক, ডিশ ক্লিনারের মত পণ্যগুলো নামি-দামি পণ্যের স্টিকার ও বোতলের মোড়ক নকল করা হচ্ছে, যা মারাত্মক ক্ষতিকর এবং এসব পণ্যে বিএসটিআইয়ের কোন অনুমোদন নেই।
বিএসটিআইয়ের কর্মকতারা জানান, আমরা ওই বাজারে অভিযান চালিয়ে ভারতসহ নানা দেশি-বিদেশি পণ্যের নকল অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী পাই। এগুলো মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এগুলোর ব্যবহার শরীরে নানা জটিল রোগ হতে পারে। আমরা এসব পণ্যের বিষয়ে জানতে চাইলে বিক্রেতা কোন সদুত্তর দিতে পারেনি। তাই এসকল প্রতিষ্ঠানটিকে নগদ অর্থ্য জরিমানা করা হয়েছে এবং নকল পণ্য জব্দ করা হয়েছে।
অভিযানের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট, বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।