চট্টগ্রামে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন

সদস্য নবায়ন এটা বিএনপির নতুন যাত্রা শুরু হয়েছে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটাই বিএনপির ভবিষ্যৎ। এটা শুধু বিএনপির সদস্য নবায়ন নয়, বিএনপির নতুন একটা শুরু। এখান থেকে আমাদের নতুন যাত্রা। এ যাত্রা আমাদের সফল করতে হবে। সবাই এগিয়ে আসতে, একসাথে কাজ করতে হবে।

শনিবার (১৭ই মে) দুপুরে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলা বিএনপির নেতৃবৃন্দকে সদস্য ফরমের বই বিতরণ করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির কোষাধ্যক্ষ ও সদস্য ফরম নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ হারুন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, আপনারা হচ্ছেন প্রত্যেকটি এলাকার ‘নোঙর’। মানে যেভাবে নোঙর জাহাজ ধরে রাখে। আপনারা বিএনপির জাহাজটাকে ধরে রাখবেন। তাই আপনাদেরকে কাজটা সঠিকভাবে করতে হবে। এটার ওপর নির্ভর করছে আগামীদিনে বিএনপির রাজনীতি, এগিয়ে যাওয়া, নির্বাচন, বাংলাদেশ গড়ার। অনেক বড় দায়িত্ব কিন্তু। সকলে কষ্ট করে এ দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনজিং। উপস্থিত ছিলেন কক্সাবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. এ বি এম জাকারিয়া।

আরও পড়ুন