চট্টগ্রামে বন্দর এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের যৌথ সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। বৃহস্পতিবার পরিচালিত ১ম মোবাইল কোর্টে কফিরহাটস্থ মিজানের ফলের দোকানটিকে যথাযথ মূল্যতালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেজ রাইয়ান ফেরদৌসের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এছাড়া ২য় মোবাইল কোর্টে আল হামীদ বেকারী এন্ড সুইটস নামক প্রতিষ্ঠানটিকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত দই, রসমালাই পণ্য বাজারজাত করায় ৩হাজার জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হাওলাদারের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এছাড়া ফকিরহাট কাঁচাবাজার মনিটরিং করা হয় এবং দোকান মালিকদের ব্যবহৃত ওজন স্কেলগুলি বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করানোর জন্য পরামর্শ প্রদান করা হয়।

উভয় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা জারিন তাসনিম, প্রিময় মজকুরী জয় দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়।

আরও পড়ুন